হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রিসিলা

শুভ বার্তা নিউইয়র্ক(যুক্তরাষ্ট্র) প্রতিনিধিঃ-
জাকারিয়া আহমেদ
১৫ জানুয়ারী ২০২২ ইং, ০২:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত
যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। এক সময় অভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন। তবে সব ছাপিয়ে প্রিসিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত পেয়েছেন মানবিক কন্যা হিসেবে।
বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই শীতের মধ্যেও বাংলাদেশের পাঁচ শতাধিক মানুষকে জ্যাকেট ও গরম কাপড় দিয়েছেন। গত কয়েক মাসে দেশের নিম্নআয়ের মানুষদের স্থাপন করে দিয়েছেন ৩০টির বেশি নলকূপ।
সবার প্রিয় প্রিসিলা করোনায় আক্রান্ত হয়ে গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। প্রিসিলা নিজেই ১৪ জানুয়ারী রোজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণী। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
