রাজধানী ঢাকার এভারকেয়ারের আইসিইউতে ভর্তি বেগম খালেদা জিয়া !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধি:-
শরীফ হোসাইন
তারিখঃ- ৩১ মার্চ ২০২৪ং
রাজধানীর ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।
আজ ৩০ মার্চ ২০২৪ইং রোজ শনিবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে তার গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। রাত ৩টায় সেখানে পৌঁছান। আইসিইউর ৪২১৯ কেবিনে ভর্তি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। পরীক্ষা নিরীক্ষা শেষে হলে তার সর্বশেষ অবস্থা জানা যাবে। বাংলাদেশের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য জনাব শায়রুল কবির খান।
উল্লেখ্য যে- ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। ইতোমধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি। সর্বশেষ তিনি দীর্ঘ পাঁচ মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হয়ে গত ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

