রাত পোহালেই বাংলাদেশে ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
রাত পোহালেই অর্থাৎ আগামীকাল রোববার সকাল থেকেই বাংলাদেশে ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। উল্লেখ্য যে- ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা আবশ্যিক বিষয়গুলোর উপর থেকেই নেওয়া হবে এবং পরীক্ষা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। পিএসসি তাদের বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে যে- “যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোববার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৩১ জুলাই।”
উল্লেখ্য যে- পিএসসি’র পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় আরো বলা হয় যে- “পরীক্ষার হলে বই, ব্যাগ, ঘড়ি, ক্রেডিট কার্ড-ব্যাংক কার্ড, মোবাইলফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি আনা সম্পূর্ণ নিষিদ্ধ।”

এছাড়াও পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয় যে- “প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ১৫ হাজার ২২৯ জন। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।”

