পর্তুগাল বিএনপির দোয়া ও কর্মীসম্মেলন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ শুভ বার্তা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত “দোয়া ও কর্মীসম্মেলন” গত ১৭ জুলাই ২০২২ইং রোজ রোববার অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ তালুকদার ও পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সায়েফ আহমদ সুইটের যৌথ সঞ্চালনায় উক্ত দোয়া ও কর্মীসম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সহ সভাপতি ও পোর্তো বিএনপির সভাপতি জনাব মোঃ কাজল আহমেদ।

 

পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত “দোয়া ও কর্মীসম্মেলন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ বিএনপির সমন্বয়ক জনাব মাহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব জহুরুল ইসলাম মিলন এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক জনাবা নুরুন নাহার।

 

এছাড়াও উক্ত দোয়া ও কর্মীসম্মেলন” বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব গোলাম মাহমুদ আজম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব শেখ নুরুল ইসলাম এবং সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবু জাফর রাসেল সহ আরো অনেকে।

 

১৭ জুলাই রোববার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় উক্ত অনুষ্ঠান শুরুর কথা থাকলেও পর্তুগাল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নজিরবিহীন উপস্থিতি ও উল্লাসে অনুষ্ঠানস্থল পর্তুগালের রাজধানী লিসবনের জারঢিম জিয়োলজিতে অবস্থিত “সিটি ওক” রেষ্টুরেন্টটি বিকেল ৫.০০ টার আরো অনেক আগ থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পর্তুগাল বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মুহুর মুহুর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

 

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুরোপুরি রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জনাব হেলাল উদ্দিন। এরপর একে একে বক্তব্য পেশ করেন অনুষ্ঠানে আগত সম্মানীত অতিথিবৃন্দরা।

 

প্রধান অতিথি বক্তব্যে জনাব মাহিদুর রহমান সাহেব বলেছেন যে- ” আমি অভিভূত! সত্যিই আমি অভিভূত পর্তুগাল বিএনপির সাহসিকতা, ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি দেখে। আমার মনে হয় পুরো ইউরোপের মধ্যে পর্তুগাল বিএনপি-ই সাংগঠনিকভাবে সবচেয়ে বেশী সুসংগঠিত। আমি খুবই খুশী আপনাদের এই ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি দেখে।”

 

জনাব মাহিদুর রহমান সাহেব আরো বলেছেন যে- “বিএনপিকে আবারো ক্ষমতায় নিয়ে যেতে ও জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরেয়ে নিয়ে যেতে চাইলে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে চাইলে পৃথিবীর সর্বপ্রান্ত থেকে জাতীয়তাবাদী শক্তির সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে, তবেই ইনশাআল্লাহ আমরা জয়ী হবো। আর হে আপনাদের সবাইকে সর্বাবস্থায় সকল ধরনের ভুল বুঝাবুঝি দূর করে শক্তিশালী ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

সভাপতির বক্তব্যে জনাব মোঃ কাজল আহমেদ বলেছেন যে- “আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে আয়োজন ও পরিচালনা করার জন্য আমি দায়িত্বশীল সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি কথাই বলবো- আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টাই পারে বিএনপিকে আবারো আগের জায়গায় পৌঁছে দিতে। আমাদের নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে হলে আমাদেরকেই সচেষ্ট হয়ে পথ বের করতে হবে। আর তাই আসুন আমরা শক্তিশালী ভাবে ঐক্যবদ্ধ হই এবং দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সবাই আরো বেশী সচেষ্ট হই।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *