যুদ্ধাপরাধীদের রোষানল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে আগামীতেও নৌকায় ভোট দিনঃ প্রধানমন্ত্রী
শুভ বার্তা চট্টগ্রাম প্রতিনিধিঃ-
হাবিব মুর্শেদ
তারিখঃ- ০৪ ডিসেম্বর ২০২২ইং রোজ রোববার
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ০৪ ডিসেম্বর ২০২২ইং রোজ রোববার বিকেলে চট্টগ্রামে ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন যে- “যুদ্ধাপরাধীদের রোষানল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে আপনারা সবাই আগামীতেও নৌকায় ভোট দিন।”
মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই। কারণ, যাতে যুদ্ধাপরাধী ও খুনিরা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”
তিনি আরো বলেছেন যে- “আমি আবারো আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি চাই যে আপনি অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেবেন এবং আমাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে বলুন, আপনি নৌকায় ভোট দেবেন।”

