যেকোনো মূল্যে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ০৫ ডিসেম্বর ২০২২ইং
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “যেকোনো মূল্যে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে। ১০ ডিসেম্বরের গণসমাবেশ তারেক রহমান বা বিএনপির না!! বরং এ সমাবেশটি পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ।”
তিনি আরো বলেছেন যে- “আমরা অনেকগুলো বিভাগীয় সমাবেশ করে এসেছি। ১০ ডিসেম্বর সর্বশেষ ঢাকা বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশের দিকে শুধু দেশের মানুষ না, সারা পৃথিবী তাকিয়ে আছে। তাই যেকোনো মূল্যে আমাদের এই সমাবেশটি সফল করতে হবে। এটা তারেক রহমান বা বিএনপির না, বরং এ সমাবেশটি পুরো দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ।”
জনাব ফখরুল ইসলাম আরো বলেছেন যে- “আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই ভয় দেখায়। তারা মানুষকে তোয়াক্কা করে না। তারা একটি কর্তৃত্ববাদী একদলীয় শাসন চালু করে। তারা ভোটের অধিকার কেড়ে নেয়। তবে এবার আর তারা সেটা বেশী দিন দীর্ঘায়িত করতে পারবে না। এবার তাদের বিরুদ্ধে দেশের সর্বশ্রেণীর মানুষ স্বোচ্চার হয়ে উঠেছেন। এবার তাদেরকে বিদায় নিতেই হবে। ”
আজ ০৫ ডিসেম্বর ২০২২ইং রোজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব মন্তব্য করেন।
উল্লেখ্য যে- আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

