বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের !!!

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। বলিউড দম্পতি শাহরুখ খান ও গৌরি খানের বড় ছেলে আরিয়ান খান। যিনি নিজেও বিগত সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন নানা কারণে।

আবারও আলোচনায় বলিউড বাদশাখ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-গৌরি দম্পতিপুত্রের। ক্যামেরার সামনে আসার ইচ্ছা তার কখনই ছিল না। মনের সব কল্পনাকে তুলে আনতে চেয়েছিলেন সাদা পাতায়। বুনতে চেয়েছিলেন গল্প।

বাবা শাহরুখ খান সফলতম অভিনেতাদের একজন হলেও অভিনয় কখনো টানেনি আরিয়ান খানকে। তবে খুব শিগগির বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরিয়ানের। মঙ্গলবার সন্ধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিলেন শাহরুখ-তনয়। অভিনেতা নন, পরিচালক আরিয়ানকে পেতে চলেছে বলিউড। আগেই শোনা গিয়েছিল, একটি ছবির জন্য গল্প লিখবেন আরিয়ান। সে অনুযায়ী কথাবার্তাও চলছিল। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করলেন আরিয়ান। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে চিত্রনাট্যের পাতার ছবি দিয়ে লেখেন— চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *