অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জয়ী নিপুণ!!!
শুভ বার্তা বিনোদন ডেস্কঃ-
০৫ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৪৩ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড। প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে আগে জয়ী ঘোষিত সাধারণ সম্পাদক জায়েদ খানের। ০৫ ফেব্রুয়ারী রোজ শনিবার সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
জনাব সোহানুর রহমান সোহান আরো বলেছেন যে- “জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদক পদে তার নিকটতম প্রার্থী নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো। একই অভিযোগে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।”
উল্লেখ্য যে- গত ২৮ জানুয়ারী ২০২২ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। সে ঘোষণা অনুযায়ী এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়েও নাকি ভোট কিনেছেন। আর এসব অভিযোগ জানিয়ে নিপুণ নির্বাচনের আপিল বোর্ডের কাছে লিখিত অভিযোগ করেন। যার ফলশ্রুতিতে আসে এই রেজাল্ট।

