ইরান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ বশীর !!!

শুভ বার্তা ডেস্ক:-
তারিখঃ- ২২ ফেব্রুয়ারী ২০২৪ইং
ছবিঃ-সংগৃহীত।

সম্প্রতি ইরান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হবিগঞ্জের হাফেজ বশীর আহমাদ।

বশীর আহমাদ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মাওলানা জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ও জনাবা বুশরা চৌধুরীর ছেলে।

হাফেজ বশীরের বাবা মাওলানা জনাব মোহাম্মদ আব্দুর রশিদ লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক। ৪ ভাই বোনের মধ্যে বশীর প্রথম।

উল্লেখ্য যে- মাত্র ১৩ বছর বয়সি হাফেজ বশীর আহমাদ পরপর দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের সুনাম বয়ে এনেছে। দেশের গণমাধ্যমকে হাফেজ বশীর আহমাদের বাবা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ জানান যে- দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি ছেলেকে বড় আলেম বানাবেন। একজন হাফেজ বানাবেন। এবার তার ও পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *