সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছেঃ আগামীকাল প্রথম রোজা

শুভ বার্তা সৌদি আরব প্রতিনিধিঃ-
আলী জাবেদ
০১ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২২:০৪ মিনিট
ছবিঃ সংগৃহিত

আজ ০১ এপ্রিল ২০২২ইং রোজ শুক্রবার সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। আজ ০১ এপ্রিল রোজ শুক্রবার দিবাগত রাতে প্রথম তারাবিহ সালাত আদায় করা হবে এবং আগামীকাল ০২ এপ্রিল রোজ শনিবার পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা,ও অস্ট্রেলিয়াতে পবিত্র মাহে রমজান মাসের প্রথম রোজা পালিত হবে, ইনশাআল্লাহ।

আর এরই ধারাবাহিকতায় আগামী ০৩রা এপ্রিল রোজ রোববার বাংলাদেশ সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় মাহে রমজান শুরু হবার কথা রয়েছে, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সকলের গোনাহ যেন ক্ষমা করে দেন এবং পবিত্র রমজান মাসের পুরো রোজা পালন সহ যেন বেশী বেশী করে নফল ইবাদত-বন্দেগীও করার তাওফিক দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *