সৌদি আরবে এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে প্রয়োজন করোনা নেগেটিভ সার্টিফিকেট
শুভ বার্তা সৌদি আরব প্রতিনিধিঃ-
আলী জাবেদ
০৮ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০১:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া বিদেশী নাগরিকদের সৌদিতে পৌছেই করোনা নেগেটিভের সার্টিফিকেট দেখাতে হবে। সোমবার এমন নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদি আরবে পা রাখার সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করে রেজাল্ট নিতে হবে এবং এয়ারপোর্টে তা দেখাতে হবে। এই সময়ের আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রেও করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি আরব। আর তাই এখন থেকে সৌদি আরবে পৌঁছে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে হলে সাথে থাকতে হবে ভ্যালিড করোনা নেগেটিভ সার্টিফিকেট – যার মেয়াদ থাকবে টেস্ট করানোর পর থেকে পরবর্তী ৪৮ ঘন্টা।

