আগামী ০৮ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজের নিবন্ধন !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ০৫ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত।
সবকিছু ঠিক থাকলে আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজের নিবন্ধন। বাংলাদেশ থেকে যারা এ বছর অর্থাৎ ২০২৩ সালে হজে যেতে আগ্রহী তাদেরকে আগামী ০৮ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া হজ নিবন্ধনে অবশ্যই নিবন্ধন করে নিতে।
উল্লেখ্য যে- চলতি বছরে পবিত্র হজে যেতে আগ্রহীদের জন্য আগামী ৮ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার থেকে সরকারী ও বেসরকারীভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত।
এ বিষয়ে আজ ০৫ ফেব্রুয়ারী রোজ রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে- “এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসুল্লি হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে- ” এ বছর হজে যাবার ক্ষেত্রে সরকারী ব্যবস্থাপনায় খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারীভাবে খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। আর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।”

