শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পর্তুগাল প্রবাসী জনাব মোঃ ফোরকান উদ্দিন !!!
শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ-১৫ মার্চ ২০২৪ইং
ছবিঃ সংগৃহীত।
বিগত বেশ কিছুদিন যাবত পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন পর্তুগাল প্রবাসী টগবগে যুবক জনাব মোঃ ফোরকান উদ্দিন সুমন সাহেব। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে আজ ১৫ মার্চ ২০২৪ইং রোজ শুক্রবার রাত আনুমানিক ২.১০ মিনিটের সময় ওনার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব মোঃ ফোরকান উদ্দিন সুমন সাহেবের বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। ওনার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন,আত্মীয় স্বজন এবং পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা।
জানা যায়- সুদীর্ঘ সময় ধরে পর্তুগালে বসবাসকারী জনাব মোঃ ফোরকান উদ্দিন সুমন সাহেবের গ্রামের বাড়ী ফেনী জেলার ছাগলনাইয়াতে। ওনার এমন মৃত্যুতে শোকে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওনার আপনজনেরা। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

