বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পর্তুগাল শাখার ইফতার ও দোয়া মাহফিল সুসম্পন্ন
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ শুভ বার্তা
আজ ২০শে এপ্রিল ২০২২ইং রোজ বুধবার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত রুয়াদা বেনফরমসো-তে অবস্থিত “স্পাইস হাট” রেষ্টুরেন্টে দলের নেতা-কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বশ্রেণীর মানুষের সরব উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে “বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পর্তুগাল শাখা” এর ইফতার ও দোয়া মাহফিল।
যুবনেতা জনাব তানভীর আলমের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুবনেতা জনাব এ মেহেদী অনু। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহুরুল আলম জসিম এবং প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমরান হোসাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জনাব জাকির হোসাইন সহ অসংখ্য নেতা-কর্মী।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জহুরুল আলম জসিম বলেছেন যে- ” সিয়াম সাধনার মাস এই পবিত্র মাহে রমজান মাস। পবিত্র এই মাসে আপনাদের সবাইকে সাথে নিয়ে ইফতার করতে পেরে খুবই ভালো লাগছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আরো মজবুত করতে হলে আমাদের সবাইকে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব দেলোয়ার হোসাইন বলেছেন যে- “মাহে রমজানের এই পবিত্র মাসে মহান আল্লাহ পাক আমাদেরকে আরো বেশী করে ধৈর্য্য ও আত্মশুদ্ধির তাওফিক দান করুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং আমাদের সবার ঐক্যবদ্ধ সহযোগীতা অব্যাহত থাকলে দেশ আরও সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে যুবনেতা জনাব এ মেহেদী অনু বলেছেন যে- ” রোজা মাস হচ্ছে ধৈর্যের মাস, সুতরাং পবিত্র এই মাসটি আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে ধৈর্যের শিক্ষা দেয়। যুবলীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ-সংগঠন। আর তাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি সফলতা ও বড় অর্জনে যুবলীগ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক অসীমিত সফলতার দিকে।”

