মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিতদের পরিচয়পত্র দেওয়া হবে – মাহবুব তালুকদার

শুভ বার্তা ডেস্কঃ-
১১ জানুয়ারী ২০২২ইং, ২১:৪০ মিনিট
ছবিঃ সংগৃহিত
নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার বলেছেন যে- ” ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিত শিশুদের পরিচয়পত্র দেওয়া হবে। কারণ তারা মোটেই অনাকাঙ্ক্ষিত নয়। তারা একটা স্বাধীন দেশের প্রথম সন্তান। তাই তাদের আত্মপরিচয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা পথশিশু, যাদের অনেকের মা-বাবার নাম নেই, কিংবা যারা পরিত্যক্ত, ডাস্টবিনে ফেলে গেছে- তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে।”
তিনি আরো বলেছেন যে- “যারা এখনো পর্যন্ত পরিচয়হীন তাদের একটা পরিচয়ের মধ্যে আনব। আপনি যে একটা পরিবারের অংশ সেটা তো একটা পরিচয়পত্রের মধ্যে দিয়ে আনতে হবে। স্মার্ট জাতীয় পরিচয়ের মধ্যে দিয়ে তা কিছুটা পূরণ করতে পারব। এ দেশ রক্তের বিনিময়ে কেনা। আমরা সেই দেশের নাগরিক। এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে আমাদের ব্যক্তি জীবনে। এই স্মার্টকার্ড আমাদের ব্যক্তি জীবনকে ধন্য করেছে।”
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মার্টকার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার এসব কথা বলেন।
