দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসা প্রদান-ই দেশবাসীর একমাত্র চাওয়া – সিলেটে বিএনপি নেতৃবৃন্দ

 

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১২ জানুয়ারী ২০২২ইং, ২০:৪৬ মিনিট
ছবিঃ জুয়েল চৌধুরী

আজ ১২ই জানুয়ারী ২০২২ইং রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে নিয়ে গিয়ে সুচিকিৎসা প্রদানের দাবীতে সিলেটের টুকেরবাজারে অনুষ্ঠিত হয়েছে এক মহাসমাবেশ।

উক্ত মহাসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা ও বিভাগের সকল পর্যায়ের অর্থাৎ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মহাসমাবেশ শুরুর বেশ আগে থেকেই সমাবেশ স্থল বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ে জনজোয়ারে পরিণত হয়।

আজ সিলেটের টুকের বাজারে মহাসমাবেশে বিএনপির নেতারা বলেছেন যে- ” এই সরকারের উপর দেশের সর্বশ্রেণীর মানুষ বিরক্ত ও নিরুৎসাহিত। আর তাই এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং যেকোন মূল্যে দেশনেত্রীকে মুক্ত করে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা প্রদান করতে হবে।”

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তা” কে বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন যে- ” এই মুহূর্তে বিএনপির সকল নেতৃবৃন্দ এবং পুরো দেশ ও জাতির একমাত্র চাওয়া হচ্ছে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি এবং ওনাকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা প্রদান নিশ্চিত করা। আর আপাতত এটুকু পেলেই আমরা সন্তুষ্ট। কিন্তু এ সরকার বিভিন্ন টালবাহানা ও আইনের দোহাই দিয়ে তা করতে দিচ্ছে না। যার ফলে সবাই এ সরকারের উপর খুবই অসন্তুষ্ট ও বিরক্ত। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *