ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনঃ ১০ দফা দাবী উত্থাপন
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
২০ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহীত
ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজ ২০ এপ্রিল ২০২২ইং রোজ বুধবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে অদ্য সৃষ্ট তাদের সমস্যা সমাধানের জন্য ১০ দফা দাবী উত্থাপন করেছে। তাদের দাবী এই ১০ দফা দাবী পূরণ হলেই নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে তাদের যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার সমাধান হবে।
হামলায় আহত শিক্ষার্থীদের একাংশকে সাথে নিয়ে ঢাকা কলেজের অডিটোরিয়ামে রাত ১১টা ২০ মিনিটে সংবাদ সম্মেলনে বসেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০টি দাবী উত্থাপন করা হয়। তাদের গুলো হলোঃ-
১. এই ন্যাক্করজনক হামলার উস্কানিদাতা, ইন্ধনদাতা ও হামলাকারীদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. আহত সব শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত দায়ভার নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।
৩. হকারদের হামলায় নিহত পথচারী নাহিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৪. রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
৫. দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ডিসি, এডিসি ও নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে।
৬. প্রতিটি মার্কেট ও দোকানে সিসিটিভি স্থাপন করতে হবে।
৭. প্রতিটি মার্কেটে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আচরণ-বিধি প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন করতে হবে।
৮. ফুটপাত দখলমুক্ত, অবৈধ কার পার্কিং উচ্ছেদ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৯. ক্রেতা হয়রানি, নারীদের যৌন হয়রানি বন্ধে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করে ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১০. চন্দ্রিমা সুপার মার্কেট ও নিউ সুপার মাকের্টে ঢাকা কলেজের সম্পদ লিজ বাতিল করে ফিরিয়ে দিতে হবে।
উল্লেখিত দাবী গুলো পূরণ হলেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন ছেড়ে ঘরে ফিরে চলে যাবেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

