১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
তারিখঃ ১৬ নভেম্বর ২০২২ইং, সময়ঃ ১৬:১৫ মিনিট
ছবিঃ সংগৃহীত।

আগামী শনিবার অর্থাৎ ১৯ নভেম্বর ২০২২ইং সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে বলা যায়।

বিএনপির এ গণসমাবেশকে সামনে রেখে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের বিশাল এলাকাজুড়ে চলছে মঞ্চ তৈরির কাজ। মাঠের পূর্ব পাশে মাদরাসার ঠিক লাগোয়া অংশে গণসমাবেশের এ মঞ্চ নির্মাণের কাজ চলছে। এছাড়াও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পাশাপাশি দলীয় নেতাদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরে ঘরোয়া বৈঠক, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

সমাবেশের প্রচার-প্রচারণার অংশ হিসেবে আলিয়া মাদরাসা মাঠের আশপাশ ছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে সরেজমিনে দেখা গেছে যে- চৌহাট্টা এলাকায় সমাবেশস্থলের পাশে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানারে সয়লাব। এ ছাড়া নগরের প্রায় সবকটি ওয়ার্ডেই পোস্টার, ব্যানার ও ফেস্টুন সাঁটানো আছে। নগরের প্রবেশমুখগুলোতে তোরণ নির্মাণ করেও প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে সিলেট বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- “এবারে বিএনপির সিলেটের গণসমাবেশটি হবে একটি ঐতিহাসিক গণসমাবেশ, ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি বিএনপির সর্বশ্রেণীর নেতা-কর্মী ও সমর্থক এবং সকল পেশাজীবি ও সাধারণ মানুষের নজিরবিহীন উপস্থিতি। যাতে ১৯ নভেম্বরের বিএনপির গণসমাবেশটি যেন রূপ নেয় জন-সমুদ্রে এবং তা যেন হয় অত্যন্ত সফল। মূলত আমরা দেশ নেত্রীর নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই এ গণসমাবেশটির আয়োজন করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *