কন্ঠ শিল্পী আকবর আর নেই !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় কন্ঠ শিল্পী আকবর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। উল্লেখ্য যে- বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করেছিলেন তিনি।

রোববার দুপুরে আকবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে গায়ক আকবরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর।

অনেক দিন ধরেই চলছিল তার চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর আগে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে বিছানায় ছিলেন এই গায়ক।উল্লেখ্য যে- গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

গায়ক আকবরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মীবৃন্দ ও দেশের সঙ্গীতাঙ্গন। সবার একটাই কথা- গায়ক আকবরের মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গন বড় এক নক্ষত্রকে হারালো, যা হয়তো আর কোন দিনই পূরণ হবার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *