বাংলাদেশে “লন্ডন বাংলা প্রেসক্লাব” এর অর্গানাইজিং সেক্রেটারী সড়ক দুর্ঘটনার শিকার

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১২ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৭:০১ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

গতকাল ১১ মার্চ ২০২২ ইং রোজ শুক্রবার সিলেটের গোলাপগঞ্জে “লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারী” ও সাংবাদিক জনাব এমরান আহমদ সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর জখম না হলেও তিনি তাতে বেশ আহত হন।

দুর্ঘটনার শিকার জনাব এমরান আহমদ মাথা, হাত ও পায়ের হাটুতে আঘাত পান। দুর্ঘটনার পর সাথে সাথেই জনাব এমরান আহমদকে সিলেটের “নর্থ ইষ্ট হাসপাতালে” নিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়।

জনাব এমরান আহমদের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- ” গতকাল ১১ মার্চ রোজ শুক্রবার জনাব এমরান আহমদ মোটর সাইকেল যোগে একটি বিয়েতে যোগ দেওয়ার জন্য নিজ বাড়ী থেকে বিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা। পরে স্থানীয় গোলাপগঞ্জে পৌঁছা মাত্রই তিনি ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে দ্রুত জনাব এমরান আহমদকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তিনি বিপদমুক্তই আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *