রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছেঃ ইউক্রেন
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৩ মার্চ ২০২২ইং, সময়ঃ ২২:০১ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ১৮তম দিনে এসে ইউক্রেন রাশিয়ার প্রতি আরো এক নতুন অভিযোগ করে বলেছে যে- “রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমার ব্যবহার করেছে। যার দরুন এতো দ্রুত এতো ধ্বংসযজ্ঞ ঘটেছে ইউক্রেনে।”
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে। এমনই অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের দায়িত্বশীলরা। ইউক্রেনের পপসনার প্রধান পুলিশ কর্মকর্তা মিঃ ওলেস্কি বিলশিতস্কি শনিবার বিশ্ব গণমাধ্যমকে বলেছেন যে- “রাশিয়ান বাহিনী তার অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। যার কারণে এখানে খুবই দ্রুতই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে।”
এদিকে ইউক্রেনের মানবাধিকার ন্যায়পালও ঐ একই অভিযোগ করেছেন। বিশ্ব গণমাধ্যমকে তিনিও বলেছেন যে- “লুহানস্ক অঞ্চলের পপসনারে রাতজুড়ে হামলায় রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে। রাশিয়া বিশ্ব মানবাধিকারের সবগুলো রীতিনীতি লঙ্ঘন করেছে এ যুদ্ধে।
তবে রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে যে- “তাদের পক্ষে ইউক্রেনের এই অভিযোগের সত্যতা পুরোপুরি ভাবে যাচাই কর সম্ভব হয়নি। যদিও ইউক্রেনের অভিযোগ পুরোপুরি ভাবে উড়িয়েও দেওয়া যাচ্ছেনা।”

