লাহোর ও ইসলামাবাদ হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন ইমরান খান !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ-ফাইল ছবি।

আজ ১৭ মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার লাহোর ও ইসলামাবাদ হাইকোর্টে করা আটটি মামলা থেকে আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান জনাব ইমরান খান।

উল্লেখ্য যে- “লাহোর হাইকোর্টের বিচারপতি জনাব তারেক সেলিম শেখ ও ফারুক হায়দারের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ সন্ত্রাসবাদের মামলায় শুনানি শেষে ইমরান খানকে এ আগাম জামিন দেন।”

ওয়ার্ল্ড গণমাধ্যম সূত্র থেকে জানা যায় যে- “ইমরান খানের আইনজীবী আদালতকে বলেছেন যে- “ইমরান খানের নামে ইসলামাবাদ হাইকোর্টে পাঁচটি মামলা ও লাহোর হাইকোর্টে তিনটি মামলা রয়েছে। ” এ সময় জনাব ইমরান খান আদালতে বলেছেন যে- “আমার কাছে অবাক লাগে, আমার নামে এত মামলা হলো কিভাবে? একটা থেকে জামিন পাই তো আরেকটির নোটিশ আসে।” জবাবে বিচারপতিরা বলেছেন যে- “আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *