আগামীকাল বিপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে বরিশাল ও কুমিল্লা

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
১৭ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালেও নিজেদের আধিপত্য বজায়ে রাখতে বদ্ধপরিকর ফরচুন বরিশাল। আগামীকাল শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে ফরচুন বরিশাল।

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচের ৭টিতে জিতেছে, ২টি হেরেছে এবং একটি ড্র করেছে। এরপর প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় বরিশাল।

গ্রুপ পর্বে বরিশালের দু’টি হারের একটি ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। টুর্নামেন্টের প্রথম পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালকে ৬৩ রানে হারিয়েছিলো ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা। তো এখন দেখা যাক আগামীকালের ফাইনালে শেষ হাসি কে হাসেন। দেশ ও বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ক্রিকেট প্রেমী তার জন্য অপেক্ষা করে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *