নির্দলীয় সরকার ও ১০ দফা দাবী আদায়ে ১৬ জানুয়ারী পুরো দেশে মিছিল করবে বিএনপি
শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
দেশে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৬ জানুয়ারী ২০২৩ইং রোজ সোমবার ঢাকা-সহ পুরো দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ ১১ জানুয়ারী রোজ বুধবার নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেছেন যে- “১০ দফা দাবীতে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশের মহানগর, জেলা, উপজেলায় আগামী ১৬ জানুয়ারী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য যে- আজকের গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল নোমান, জনাব এজেডএম জাহিদ হোসেন সহ কেন্দ্রীয় বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ।

