সিলেটের কানাইঘাট উপজেলা-সহ পুরো বৃহত্তর সিলেট ফের ভয়াবহ বন্যার কবলে !!!

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
ছবিঃ শুভ বার্তা

 

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত আর ভারতের পাহাড়ি ঢলে বদৌলতে বৃহত্তর সিলেট সহ দেশের অনেক অঞ্চলে ফের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলা-সহ দেশের অনেক স্থানেই ফের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা-সহ সবগুলো নদ-নদীর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। ওখানকার প্রত্যেকটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক অভাব দেখা দিয়েছে সিলেট কানাইঘাট উপজেলা-সহ বন্যাদুর্গত প্রতিটি এলাকায়।

উল্লেখ্য যে- মাত্র সপ্তাহ দু’য়েক আগে সিলেটের কানাইঘাট উপজেলা-সহ পুরো বৃহত্তর সিলেট মুখোমুখি হয়েছিল ভয়াবহ এক বন্যার। দু’সপ্তাহ যেতে না যেতেই অত্র অঞ্চলের মানুষেরা আবারো মুখোমুখি হলেন ভয়াবহ আরো একটি বন্যার। বন্যাদুর্গত পানিবন্দী এসব এলাকার মানুষের জন্য এখন প্রয়োজন ব্যাপকহারে মানবিক সাহায্য সহযোগীতার। বন্যাদুর্গত পানিবন্দী এসব এলাকার অসহায় মানুষেরা আশা করেন যে- খুব শীঘ্রই দেশের সামর্থবানরা তাদের সাহায্যার্থে এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *