বৃহত্তর সিলেট-সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্মারণকালের বন্যা !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ শুভ বার্তা
বিগত কয়েকদিনের টানা বর্ষণ আর ভারতের পাহাড়ি ঢলের বদৌলতে বৃহত্তর সিলেট সহ দেশের অনেক অঞ্চলে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা-সহ দেশের অনেক স্থানেই ফের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা-সহ সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় ওখানকার বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ওখানকার প্রত্যেকটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক অভাব দেখা দিয়েছে সিলেটের কানাইঘাট উপজেলা-সহ বন্যাদুর্গত প্রতিটি এলাকায়।
উল্লেখ্য যে- মাত্র সপ্তাহ দু’য়েক আগে সিলেটের কানাইঘাট উপজেলা-সহ পুরো বৃহত্তর সিলেট মুখোমুখি হয়েছিল ভয়াবহ এক বন্যার। দু’সপ্তাহ যেতে না যেতেই অত্র অঞ্চলের মানুষেরা আবারো মুখোমুখি হলেন ভয়াবহ আরো একটি বন্যার। বন্যাদুর্গত পানিবন্দী প্রতিটি এলাকার মানুষ খুবই মানবেতর জীবন-যাপন করছেন। এরই মধ্যে অনেকেই স্থানীয় বন্যা আশ্রয় কেন্দ্রে স্বপরিবারে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গত পানিবন্দী এসব এলাকার মানুষের জন্য এখন প্রয়োজন ব্যাপকহারে মানবিক সাহায্য সহযোগীতার।

বন্যাদুর্গত এসব মানুষের জন্য এরই মধ্যে সরকার ও সামর্থবানদের পক্ষ থেকে সাহায্য- সহযোগীতা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। বন্যাদুর্গত পানিবন্দী এসব এলাকার অসহায় মানুষেরা আশা করেন যে- খুব শীঘ্রই দেশের সামর্থবানরা তাদের সাহায্যার্থে আরো জোরেশোরে এগিয়ে আসবেন।

