আজ ১৭ই মার্চঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী
শুভ বার্তা ডেস্কঃ-
১৭ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:১০ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ১৭ই মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। বাংলাদেশ-সহ পুরো বিশ্বে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি পালিত হয়েছে।
বাংলাদেশে সরিষা, কালোজিরা ও আতপ চালের সমন্বয়ে আঁকা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধি সহ বাংলাদেশ ও পুরো বিশ্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও বাংলাদেশ ও বর্হিবিশ্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। বাংলাদেশ ও পুরো বিশ্বে সর্বোচ্চ গুরুত্ব ও মর্যাদার সাথে পালন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী।

