নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ !!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
১৭ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতের জামশেদপুরের টাটা স্টেডিয়ামে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজরা। দলের হয়ে গোল করেছেন আফিদা, আকলিমা, ইতি ও শাহেদা।

অপরদিকে, নেপালের হয়ে দুটি গোল শোধ দেন দিপা ও আমিশা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে হেরেছিল নেপাল। ম্যাচের শুরুতেই বাজিমাত করে বাংলাদেশ। মাত্র ৩৩ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা। স্বপ্না রানীর কর্নারে হেডে জাল খুঁজে নেন আফিদা খন্দকার। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে দিপার গোলে সমতায় ফেরে নেপাল।

পরে ৩৩ মিনিটে আকলিমা খাতুনের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪-২ ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *