এক রানের রুদ্ধশ্বাস জয়ে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
১৯ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০১:১০ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ১৮ই ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শুক্রবার বিপিএলের ফাইনালে বরিশালকে এক রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সত্যিই ম্যাচটি ছিল টান টান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর।
কখনো কুমিল্লা, কখনো বরিশাল। পেন্ডুলামের মতো দুলল ম্যাচ। শেষ পর্যন্ত এক রানের রুদ্ধশ্বাস জয়ে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করতে নেমে কুমিল্লা করে ৯ উইকেটে ১৫১ রান। জবাবে বরিশাল করতে পারে ৮ উইকেটে ১৫০ রান।
অন্যদিন দূর্দান্ত পারফরম্যান্স করা বরিশালের প্লেয়াররা আজ যেন একেবারেই স্থির হয়ে উঠলেন। যার দরুন কুমিল্লার ১৫১ রানের টার্গেটকে খেলতে গিয়ে শেষ বল পর্যন্ত ৮ উইকেটে সংগ্রহ ১৫০ রান। ফলাফলে ১ রানে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএল চ্যাম্পিয়ন। অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

