বাংলাদেশের ভোজ্য তেলের মাত্র ১০ শতাংশ চাহিদা মেটে অভ্যন্তরীণ উৎপাদন থেকে !!!

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের কৃষি সংশ্লিষ্টরা অর্থাৎ কৃষিবিদরা বলেছেন যে- “ভোজ্য তেলের মাত্র ১০ শতাংশ চাহিদা মেটে অভ্যন্তরীণ উৎপাদন থেকে। ভোজ্য তেলের মোট চাহিদার ৯০ শতাংশই আমদানি করতে হয়। মাত্র ১০ শতাংশ চাহিদা মেটানো হয় অভ্যন্তরীণ উৎপাদন থেকে।”

এ বিষয়ে কৃষি সংশ্লিষ্টরা বলেছেন যে- “দেশে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। তবে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদার বড় অংশই মেটানো সম্ভব। সে ক্ষেত্রে সরিষা চাষের পরিধি বাড়ানোতেই গুরুত্ব দিচ্ছেন সরকার। পাশাপাশি সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসল আবাদ বাড়াতেও কাজ করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা আরো বলেছেন যে- “বাংলাদেশে জমির সঙ্কট রয়েছে। দেশের প্রধান ফসল ধান বাদ দিয়ে অন্য ফসলে গেলে খাদ্য সঙ্কট দেখা দেবে, তাই বোরো ও রোপা আমন ধানের মৌসুমের মাঝখানে সরিষা চাষ বাড়াতে হবে। এ ছাড়া দেশের লবণাক্ত অঞ্চলে সয়াবিনের চাষ বাড়ানোও সম্ভব। পরিকল্পিতভাবে ফসল বিন্যাস নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। একটু সময় লাগবে, কিন্তু পরিকল্পিতভাবে কাজ করলে একটা সময় গিয়ে ভোজ্য তেলের চাহিদা পূরণ করা সম্ভব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *