গণমানুষের বিক্ষোভের মুখে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর পদত্যাগ !!!
গণমানুষের বিক্ষোভের মুখে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর পদত্যাগ !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৯ মে ২০২২ইং, সময়ঃ ২২:৫৭ মিনিট
ছবিঃ সংগৃহীত
অদ্য আজ গণমানুষের বিক্ষোভের মুখে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আজকের নজিরবিহীন বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মিঃ মহিন্দা রাজাপাকসা পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের পরও শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত হয়নি।

আজ ০৯ মে ২০২২ইং রোজ সোমবার সকাল থেকেই দ্বীপ দেশটিতে সহিংসতা বাড়ছে। এতে একজন এমপিসহ তিনজন নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়েছেন। নিহত এমপি সরকার দলের সদস্য। এছাড়া সাবেক এক মন্ত্রীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। সারা দেশে কারফিউ জারি করা হয়েছে।

উল্লেখ্য যে- দুই বিক্ষোভকারীকে গুলির পরই গণরোষে নিহত হন ঐ এমপি। সোমবার বিকেলে মাহিন্দা রাজাপাকসার ইস্তফার পর তার সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। বিক্ষোভকারীদের হঠাতে তাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টা খানেক পরেই তার লাশ পাওয়া যায় বিক্ষোভ স্থল থেকে। ঐ এমপির নাম মিঃ অমরকীর্তি আতুকোহালা। তিনি দেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী রাজাপাকসার দলের সদস্য।

