★★★★★★ শোক সংবাদ ★★★★★★

 

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ সংগৃহীত

 

 

ছবির এই ভদ্র লোকটির নাম জনাব মোহাম্মাদ হান্নান। তিনি গত ২৫ এপ্রিল ২০২২ইং রোজ সোমবার পর্তুগালের শান্তারাইম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। আজ ১৫ দিন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ হান্নান সাহেবের অভিভাবক কিংবা পরিচিতজন কাউকেই খুঁজে পাননি যে তার কাছে জনাব মোহাম্মদ হান্নান সাহেবের লাশটি বুঝিয়ে দেবেন।

অবশেষে নিরুপায় হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর সাথে যোগাযোগ করেছেন। আপনারা কেউ যদি জনাব মোহাম্মদ হান্নান সাহেবকে চিনেন কিংবা জানেন তবে অনুগ্রহ করে বাংলাদেশ দূতাবাস অব লিসবনের সাথে দ্রুত যোগাযোগ করে ওনাদেরকে সাহায্য করুন জনাব মোহাম্মদ হান্নান সাহেবের লাশের পরবর্তী পদক্ষেপ গুলো গ্রহণে।

মৃত্যু অনিবার্য সত্য!! তারপরও আমরা মৃত্যুকে ভুলে সারাক্ষণ শুধু দুনিয়ার কাজ-কর্ম নিয়েই ব্যস্ত থাকি। মৃত্যুর কোন নির্দিষ্ট বয়স কিংবা সময় নেই। কখন, কোথায়, কেমন করে কার মৃত্যু হবে তা কেউই আগে থেকে বলতে পারবেন না। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব মোহাম্মদ হান্নান সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *