লন্ডনের বাঙালী অধ্যুষিত “হোয়াইটচ্যাপেল মেট্টো স্টেশন” এর নাম বাংলাতে !!!

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
১০ মার্চ ২০২২ইং, সময়ঃ ২১:৪৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

 

লন্ডনের বাঙালী অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেলে অবস্থিত “হোয়াইটচ্যাপেল মেট্টো স্টেশন” এর নাম ইংরেজীর পাশাপাশি বাংলা ভাষাতেও লেখা হয়েছে। এটা সত্যিই আমাদের অনেক গুলো পাওয়ার মধ্যে অন্যতম একটি। আর পেছনে বিরাট অবদান রয়েছে লন্ডনের “টাওয়ার হ্যামলেটস” এর মেয়র মিঃ জন বিগস এবং লন্ডনের “বেথনাল গ্রীণ এন্ড বো” আসনের সাংসদ সদস্য জনাবা রুশনারা আলী এমপি সহ বাংলাদেশী কমিউনিটির অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গের।

তবে লন্ডনে এটাই প্রথম বাংলায় লেখা কোন নাম নয়। লন্ডনের বাঙালী অধ্যুষিত “বেথনাল গ্রীণ এন্ড বো” আসন এবং “টাওয়ার হ্যামলেটস” এর অনেক রাস্তা, দোকান-পাট এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামও বাংলা ভাষাতে লেখা হয়েছে। আর আমাদের এ মহাঅর্জনটি কিন্তু একদিনে আসেনি। এর জন্য যুগের পর যুগ বাঙালীরা লন্ডন তথা ব্রিটেনে দিয়েছেন অনেক শ্রম, বিনিয়োগ করেছেন তাদের সময়, মেধা ও চেষ্টা। মেনে নিয়েছেন অনেক ত্যাগ-তিথিক্ষা।

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” লন্ডনের “টাওয়ার হ্যামলেটস” এর সিনিয়র ও গণ্য-মান্য ব্যক্তিবর্গের অনেকেই জানিয়েছেন যে- “এটা আমাদের বাংলাদেশীদের জন্য অনেক বড় একটি পাওয়া। আজ থেকে ৬০/৭০ বছর আগ থেকে ব্রিটেনে বাঙালীদের আনাগোনা ও বসবাস। এই সুদীর্ঘ সময়ে এই বাঙালীরা অনেক ত্যাগ শিকার করেছেন। আর সুদীর্ঘ সময় ধরে এসব বাঙালীদের ত্যাগ-তিথিক্ষার বিনিময়ে আজ আমরা ব্রিটেনে এই সুবিধাদি পাচ্ছি। এর জন্য আমরা আমাদের মহান ব্যক্তিদের অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি এ অর্জনের জন্য ব্রিটিশ সরকারকেও অসংখ্য ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *