গত ১৫ মাসে মিয়ানমারের জান্তা সরকারের অন্তত ১৫০০ সৈন্য নিহত হয়েছেন !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

হাটি হাটি পা পা করে মিয়ানমারের সামরিক অর্থাৎ জান্তা সরকারের বয়স-সীমা বেড়েই চলেছে। বলা যায়- একের পর এক অঘটনের জন্ম দিয়েই মিয়ানমারের এই সামরিক জান্তা সরকার ক্ষমতায় টিকে রয়েছেন। তবে সামনে আরো কতোদিন এভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবেন মিয়ানমারের এই জান্তা সরকার তা শতভাগ নিশ্চিত হয়ে বলা সত্যিই মুশকিল।

উল্লেখ্য যে- বিদ্রোহের আগুনে জ্বলতে থাকা মিয়ানমারের দক্ষিণ-পূর্ব রাজ্য কায়াহতেই গত ১৫ মাসে জান্তা সরকারের অন্তত ১৫০০ সৈন্য নিহত হয়েছে। তবে ঐ সময়ে প্রাণ গেছে ১৫০ জন প্রতিরোধ যোদ্ধারও। শনিবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় দৈনিক “দ্যা ইরাবতির” এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দৈনিক দ্যা ইরাবতির ঐ প্রতিবেদনে আরো জানানো হয়েছে যে- “মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে গত বছরের মে মাস থেকে রাজ্যটিতে সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর থেকে সেখানে তীব্র গোলাগুলি এবং ভারী বিমান ও কামান হামলা প্রায় প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারেনি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স (কেএসডিএফ), কারেনি ন্যাশনাল প্রোগ্রেটিভ পার্টির সশস্ত্র শাখা- কারেনি আর্মি (কেএ) এবং আরো বেশ কয়েকটি পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) যৌথভাবে কায়াহতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু কবে নাগাদ এই লড়াইয়ের সমাপ্তি ঘটবে তা কেউ-ই নিশ্চিত হয়ে বলতে পারছেন না। অদৌ কখনো এই লড়াই কোনদিন সমাপ্ত হতে পারে বলেও কেউ নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না।”

মিয়ানমারের সুদীর্ঘ সময়ের ইতিহাস ঘাটালে দেখা যায় যে- ওখানকার সরকার ব্যবস্থায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার চেয়ে সামরিক শাসন-ই বেশী ছিল। আর এর পেছনে অনেকগুলো কারণ থাকলেও অন্যতম কারণ হলো – সেনাবাহিনীর ক্ষমতাকে কাজে লাগিয়ে গায়ের জোরে সুদীর্ঘ সময় ধরে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখা।

পৃথিবীর দেশে দেশে সময়ের আর্বতে এসেছেন অনেক সামরিক ও স্বৈরশাসক। কিন্তু সময়ের পরিক্রমায় তারা কেউই আজীবনের জন্য স্থায়ী হতে পারেননি। কোন-না কোনভাবে অত্যন্ত হৃদয় বিদারক ও নির্মমভাবেই তাদের পতন হয়েছে কিংবা বিদায় নিতে হয়েছে তাদের। হয়তো কারো কারো বেলায় সময় একটু বেশী লেগেছে এই যা, কিন্তু ১০০% সত্য যে- পতন তাদের হয়েছেই- ইতিহাস যার স্বাক্ষী। মিয়ানমারের বর্তমান এই সামরিক জান্তা সরকারও কোনভাবেই চিরস্থায়ী হতে পারবেন না। কোন-না কোন সময় পতন তাদের হবেই-হয়তো একটু সময় লেগে যেতে পারে – এই যা !!!

লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *