রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে সাহায্য করুনঃ ইসরাইলকে জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ২৪ তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও কলের মাধ্যমে আজ ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়েছেন।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভিডিও কলের মাধ্যমে দেওয়া বক্তব্যে মিঃ ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে- “আমি ইসরাইল ও তার জনগণের প্রতি আহবান করছি যে আপনারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে সাহায্য করুন।”

মিঃ জেলেনস্কি আরো বলেছেন যে- ” ইসরাইল সবসময়ই ইউক্রেনের বন্ধু দেশ। ইউক্রেনে আমার নিজের কিছু ঘনিষ্ট আত্মীয় স্বজনও রয়েছেন। আমি নিজেও ইহুদি ধর্মের অনুসারী। রাশিয়া বার বার বলছে আমাদের সাথে তাদের সমঝোতা না হলে তারা যেকোনভাবে আমাদের কাছ থেকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আদায় করে নিয়ে যাবে। অর্থাৎ তারা লোক দেখানো একটি সমঝোতার অভিনয় করছে, পরে তারা বিধ্বংসী মারণাস্ত্রের ব্যবহার করে ইউক্রেনকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। ”

তিনি আরো বলেছেন যে- ” আর তাই ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে এবং তাদেরকে প্রতিরোধ করতে ইউক্রেনকে সাহায্য করুন। আর আপনাদের এ সাহায্য ইউক্রেন ও তার জনগণ কোন দিনও ভুলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *