রাশিয়ার উপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে আলজেরিয়া ও চীন !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২০ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বিষয়ে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে আলজেরিয়া ও চীন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

১৯ মার্চ ২০২২ইং রোজ শনিবার আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিঃ রামতানে লামামরা দু’দিনের জন্য চীন সফরে যান। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী মিঃ ওয়াং ই ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন তিনি। ঐ বৈঠকের পর চীন ও আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন।

চীন ও আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতি বলেছেন যে- ” জাতিসঙ্ঘের বিভিন্ন নীতির প্রতি চীন ও আলজেরিয়া শ্রদ্ধাশীল। আমরা সকল দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। একইসাথে আমরা রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগের বিষয়েও যথেষ্ট শ্রদ্ধাশীল।”

চীন ও আলজেরিয়ার ঐ যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে যে- “শান্তিপূর্ণভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। শুধুমাত্র একা রাশিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে হবে। কারণ, এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সাথে যায় না। আমরা চাই বৈঠকের মাধ্যমে উভয় দেশই তাদের নিজেদের সমস্যা মিটিয়ে নিক এবং যুদ্ধ পরিহার করুক। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *