জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল সুসম্পন্ন !!!
শুভ বার্তা প্রতিবেদন:-
মোঃ সাহাব উদ্দিন
তারিখ:- ৩১ মার্চ ২০২৪ইং
ছবিঃ- শুভ বার্তা
৩০ শে মার্চ ২০২৪ইং রোজ শনিবার ছিল পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেষ্টুরেন্টে জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি হারুন ওর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির ব্যক্তিত্ব জহিরুল আলম জসিম, রানা তাসলিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাজিদুল আলম, উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেনে, জাকির হোসেন, আজমল হোসেন, ইসমাইল হোসেন জুয়েল, রুবেল আহমদ,আলিম উদ্দিন,আব্দুল হাকিম মিনহাজ উপস্থিত ছিলেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনর কমিউনিটির ব্যক্তিবর্গ সিনিয়র সহ-সভাপতি রুহেল আহমদ, ডালিম আহমদ, সেবুল আহমদ, আরিজ আলি,দিলদার হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মাস্টার, মিজান আহমদ, দেলোয়ার হোসেন রাফি, মাসেব আহমদ, অর্থ সম্পাদক সানী সুমন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক মামুন মাহথির, ধর্ম বিষয়ক সম্পাদক মাঃ ফখরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির ব্যাক্তিবর্গ জামাল ফকির, ইমরান হোসেন ভুইয়া,মাঃ আব্দুর রাজ্জাক , জামাল উদ্দিন, তানবির আলম জনি, আমিরুল হক মেম্বার, কবির আহমদ খান, আহসান উল্লাহ সরকার, সফন আহমেদ এমদাদ, আব্দুল লতিফ কয়েছ, হাবিব আহমদ, মাছুম আহমদ, সৈয়দ সফি আহমদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সাধারন সম্পাদক শহীদ আহমদ প্রিন্স।

বক্তারা বলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির মধ্যে সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে পর্তুগালে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষ উপকৃত হবেন এবং প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন দেশ এবং প্রবাসে সকল মানুষের কল্যানে কাজ করবে বলে আমার বিশ্বাস।

