জনাব রেজাউল হাসান কয়েস লোদী’র মায়ের ইন্তেকাল !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত

আজ ১৪ জুন ২০২২ইং রোজ মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, সিলেট বিএনপির নিবেদিত প্রাণ নেতা এবং অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব জনাব রেজাউল হাসান কয়েস লোদী’র মহিয়সী ও মমতাময়ী মা জনাবা আমিনুর নাহার চৌধুরীর বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাবা আমিনুর নাহার চৌধুরীর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর এবং মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনী সহ অনেক আপনজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এরই মধ্যে দেশ-বিদেশ হতে অনেকে জনাবা আমিনুর নাহার চৌধুরীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, জনাব রেজাউল হাসান কয়েস লোদী’র মহিয়সী ও মমতাময়ী মা জনাবা আমিনুর নাহার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- ” জনাবা আমিনুর নাহার চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

আজ বাদ এশা হযরত শাহাজালাল মাজার প্রাঙ্গনে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *