বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়ঃ চিকিৎসক
শুভ বার্তা ডেস্কঃ-
১৩ জুন ২০২২ইং, সময়ঃ ২২:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জনাব এ জেড এম জাহিদ দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়।”
তিনি আরো জানিয়েছেনযে- “৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বেগম খালেদা জিয়ার হার্টের বাকি দুটি ব্লক নিয়ে কাজ করা হবে।”

জনাব এ জেড এম জাহিদ আরো জানিয়েছেন যে- “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা মোটেও স্থিতিশীল নয়। ওনার একটার পর একটা নতুন নতুন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশী ভালো হতো যদি ওনাকে দ্রুতই বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া যেতো। কিন্তু এ বিষয়ে সরকার কিছুতেই অনুমতি দিচ্ছেন না। তো কি আর করা ??”
১৩ জুন রোজ সোমবার সন্ধ্যায় মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

