সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
তারিখঃ- ০৩ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার
ছবিঃ- সংগৃহীত

আজ ০৩রা ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানের চাকা ফাটার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের এ বিষয়ে নেওয়া জরুরী পদক্ষেপের তিন ঘন্টা পর বিমান চলাচল আবারো স্বাভাবিক হয়।

এ বিষয়ে দেশের গণমাধ্যমকে সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক জনাব হাফিজ আহমদ জানিয়েছেন যে- “শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা ছিল। কিন্তু বিমানটি রানওয়েতে গেলে উড্ডয়ন করার এক হাজার মিটারের মধ্যে এর চাকা ফেটে যায়।”

জনাব হাফিজ আরো জানিয়েছেন যে- “এরপর তাৎক্ষণিক সেটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টা ৪২ মিনিটে রানওয়ে ক্লিয়ার হয়। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সকল ফ্লাইটের সিডিউল অনুযায়ী বিমানও ছেড়ে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *