ইউক্রেনের দিনিপ্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছেঃ ইউক্রেন
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে আজ রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন বিশ্ব সংবাদ মাধ্যম এফএফপি-কে।
দিনিপ্রোর শহরের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামকে বলেছেন যে- ” দিনিপ্রো বিমানবন্দরে আরেকটি হামলা হয়েছে। এর কিছুই অবশিষ্ট নেই। বিমানবন্দর এবং এর আশেপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্রমাগত রকেট উড়তে দেখা গেছে। আমরা এ হামলায় হতাহতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। তথ্য পেলে জানা যাবে এ হামলায় কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে।”
উল্লেখ্য যে- দিনিপার নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার থেকে আক্রমণ আরও তীব্র হয়েছে। শিল্প নগরীটিতে প্রায় ১০-১৫ লাখ মানুষ বসবাস করে। রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এই প্রথম বড় কোন বিপর্যয়ে শিকার হলো শহরটি।

