হিজাব নিয়ে উত্তেজনার মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চান কর্নাটকের মুখ্যমন্ত্রী
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১০ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৩০ মিনিট
ছবিঃ সংগৃহিত
পুরো ভারত জুড়ে হিজাব নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ফের স্কুল-কলেজ খোলার কথা জানালেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী মিঃ বাসবরাজ বোম্মাই। করোনার কারণে দীর্ঘ দিন কর্নাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ ছিল। এরপর হিজাব বিতর্কে সহিংসতার শঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলো পূণরায় বন্ধ করে দেয়া হয়। এখন ঐ উত্তেজক পরিস্থিতির মধ্যেই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খুলতে চাইছে ভারতের কর্নাটক রাজ্যের সরকার। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
বৃহস্পতিবার সন্ধ্যায় এনিয়ে কর্নাটকের শিক্ষা মন্ত্রণালয় ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মিঃ বাসবরাজ বোম্মাই। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করার কথা জানিয়ে দেন তিনি। এ পরিস্থিতিতে ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই তার রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে শান্তি বজায় রাখার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক নেতাদের উত্তেজনা সৃষ্টিকারী কোনো বিবৃতি না-দিতে অনুরোধ করেন।

