আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে নাঃ ভ্লাদিমির পুতিন
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৬ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:২০ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের ২১তম দিনে যুদ্ধ বিষয়ে আবারো মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে মিঃ ভ্লাদিমির পুতিন রয়টার্সকে বলেছেন যে- “ইউক্রেনের সাথে আমাদের কাংখিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামবো না অর্থাৎ যুদ্ধ বন্ধ হবে না।”
মিঃ পুতিন আরো বলেছেন যে- “যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে তারা কখনো সফল হবে না। ইউক্রেনের ওপর হামলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়াসহ বিভিন্ন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। কিন্তু নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে না।”
তিনি আরো বলেছেন যে-” যদি পশ্চিমারা মনে করে রাশিয়া পিছিয়ে যাবে, তাহলে তারা রাশিয়াকে বোঝেইনি। আলোচনার মাধ্যমে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমরা। কিন্তু আলোচনা ভেস্তে গেলে সামরিক অভিযানের মাধ্যমেই লক্ষ্য অর্জন করা হবে।”
সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে যে- পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পুতিন অদূরদর্শী হিসেবেও অভিহিত করেছেন এবং তিনি স্পষ্ট করেই বলেছেন যে- এ নিষেধাজ্ঞাকে রাশিয়া খুব কমই তোয়াক্কা করছে।”

