গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙালী জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানঃ জনাব মুহিত

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১৬ মার্চ ২০২২ইং, সময়ঃ ২১:৪২ মিনিট
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্য জনাব আবুল মাল আবদুল মুহিত বলেছেন যে- “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি একজন মহামানবও। জাতি হিসেবে আমরা তাঁর মতো নেতা পেয়ে সৌভাগ্যবান।”

সাবেক অর্থমন্ত্রী জনাব মুহিত আরো বলেছেন যে- “মহামানবের জন্ম সবসময় হয় না। গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙালী জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা। তাঁর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে।”

তিনি আরো বলেছেন যে- “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলেতে সক্ষম হয়েছেন। যার দরুন বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ”

১৬ মার্চ রোজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে আবুল মাল আবদুল মুহিত-এর পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *