রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠ জনসমুদ্রের মিছিল-শ্লোগানে উত্তাল হয়ে উঠেছে !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ০৯ ডিসেম্বর ২০২২ইং
ছবিঃ সংগৃহীত

সকল জল্পনা কল্পনা, বাধা-বিপত্তি ও সমস্যাকে ডিঙিয়ে অবশেষে আগামীকাল১০ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

গণসমাবেশের মাঠ খুবই অল্প সময় আগে নির্ধারিত হলেও শুক্রবার সন্ধ্যা থেকেই পুরো দেশ থেকে আগত বিএনপির সর্বশ্রেণীর নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের নজিরবিহীন উপস্থিতিতে গণজোয়ারে পরিণত হয়েছে বিএনপির ঢাকার গণসমাবেশ স্থল রাজধানীর গোলাপবাগ মাঠ। বিএনপির নেতা-কর্মীদের মুহুর মুহুর শ্লোগানে শ্লোগানে অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে পুরো গণসমাবেশ স্থল রাজধানীর গোলাপবাগ মাঠ এবং তার আশপাশের এলাকা।

উল্লেখ্য যে- শুক্রবার বিকেলে অনুমতি পাওয়ার পর থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে থাকে বিএনপির
নেতাকর্মীরা। তারা এসে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ফেলেছেন গণসমাবেশ স্থল।

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “বিএনপির রাজধানী ঢাকার গণসমাবেশটি হবে একটি ঐতিহাসিক গণসমাবেশ। যেখানে জড়ো হবে লক্ষ লক্ষ লোক। আমাদের এ গণসমাবেশের মূল দাবি হলো – বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *