পর্তুগালের কভিলা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
তারিখঃ ০৯ ডিসেম্বর ২০২২ইং
ছবিঃ সংগৃহীত
আজ ০৯ই ডিসেম্বর ২০২২ইং রোজ শুক্রবার রাত আনুমানিক ৮.২৫ মিনিটের সময় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী কভিলা/ Covilha শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জনাব মোহাম্মদ আবু কায়েস নামে এক বাংলাদেশীর ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে জনাব মোহাম্মদ আবু কায়েস সাহেবের বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
পাসপোর্টের তথ্যানুসারে সড়ক দুর্ঘটনায় সদ্য নিহত মরহুম জনাব মোহাম্মদ আবু কায়েস সাহেবের বাংলাদেশের ঠিকানা রাজধানী ঢাকার খিলগাও হলেও জানা যায় যে- জনাব মোহাম্মদ আবু কায়েস সাহেবের গ্রামের বাড়ী কুমিল্লায়।
জনাব মোহাম্মদ আবু কায়েস সাহেবের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে খুবই শোকাহত হয়ে পড়েছেন পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশীগণ এবং জনাব মোহাম্মদ আবু কায়েস সাহেবের পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব মোহাম্মদ আবু কায়েস সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

