বিএনপির পদত্যাগ করা শূন্য আসনগুলোতে শিগগিরই তফসিল ঘোষণা করা হবেঃ মোঃ আলমগীর

শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ ১২ ডিসেম্বর ২০২২ইং
ছবিঃ সংগৃহীত

গত ১০ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে পদত্যাগকারী বিএনপির সংসদ সদস্যদের শূন্য আসনগুলোতে শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার জনাব মোঃ আলমগীর।

জনাব মোঃ আলমগীর আরো জানিয়েছেন যে- “বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। পরবর্তী প্রসিডিউর হচ্ছে আমরা সভায় বসব। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেবো যে, কবে নির্বাচন হবে, তার সিডিউল শীঘ্রই ঘোষণা করা হবে।”

তিনি আরো জানিয়েছেন যে- “আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে। আর সে জন্য আমরা খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবো। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজকে ঢাকার বাইরে আছেন। ওনারা ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে একটি বৈঠক করে খুব দ্রুতই শূন্য আসন গুলোর তফসিল ঘোষণা করা হবে।”

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে দেশের গণমাধ্যম গুলোকে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার জনাব মোঃ আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *