ফের ভারতের কর্নাটকে ছাত্রীদের হিজাব ত্যাগে বাধ্য করা হচ্ছে!!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
ফের ভারতের কর্নাটকের কিছু স্কুলে প্রবেশ করার সময় মুসলিম ছাত্রীদের হিজাব ত্যাগ করার কথা বলা হচ্ছে। মুসলিম ছাত্রীরা হিজাব ত্যাগ করতে না চাইলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল এনডিটিভি। হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের কর্নাটকের স্কুলগুলো (১০ম শ্রেণী পর্যন্ত) খুলে দেয়া হয়েছে। কিন্তু, এখনো এ কর্নাটক রাজ্যের মুসলিম ছাত্রীদের ক্লাস চলার সময় হিজাব পরিধানে বাধা দেয়া হচ্ছে।
সোমবার সকালে দেখা গেছে যে স্কুলে প্রবেশ করার আগে ছাত্রীদের হিজাব ত্যাগ করতে বলা হচ্ছে। ভারতের হাইকোর্টের একটি অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে। কিন্তু, ভারতীয় হাইকোর্টের ঐ অন্তর্বর্তী আদেশে আরো বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধর্মীয় পোশাক পড়া বৈধ না।
ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) তাদের একটি সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে জানিয়েছে, কর্নাটকের কিছু স্কুলে প্রবেশ করার সময় ছাত্রীদের হিজাব ত্যাগ করার কথা বলা হচ্ছে। মান্দিয়া জেলার একটি সরকারি স্কুলে ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে- হিজাব ত্যাগ কর। এ ভিডিওতে আরো দেখা গেছে যে হিজাব পড়ে ছাত্রীরা স্কুলে প্রবেশ করতে না পারায় তাদের মা-বাবারাও কর্তৃপক্ষের সাথে তর্ক-বিতর্ক করছেন। অনেকক্ষণ তর্ক-বিতর্ক করার পর ঐ ছাত্রীরা তাদের হিজাব খুলে ফেলেন এবং শুধুমাত্র মাস্ক পরে স্কুলে প্রবেশ করেন।

