সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চিরবিদায় !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৩ মে ২০২২ইং, সময়ঃ ২৩:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহীত
আজ ১৩ই মে ২০২২ইং রোজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকাল হয়েছে, ইন্না…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার বিশ্ব গণমাধ্যম গুলোকে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম।
সংবাদ সংস্থাটি টুইটারে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রেসিডেন্টের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ৪০ দিনের সরকারী শোক পালন করা হবে। এছাড়া মন্ত্রণালয়সমূহ এবং ফেডারেল ও স্থানীয় পর্যায়ের সরকারী-বেসরকারী অফিস-আদালত তিন দিন বন্ধ থাকবে।’

উল্লেখ্য যে- জনাব শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসেবে ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণকারী শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আমিরাত অফ আবুধাবির ১৬তম শাসক ছিলেন।
জনাব শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা আমিরাতের প্রথম শাসক জনাব শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ ০২ নভেম্বর, ২০০৪ পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

