মিশরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
মিশরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত ও আরো ৩৩ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার একটি বাস পার্কে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এএফপি জানিয়েছে যে- “রাজধানী কায়রো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আল-মিনিয়া গভর্নরেটের আল-বারশা গ্রামের কাছে প্রায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।
উল্লেখ্য যে- ট্রাকটি টায়ার পরিবর্তন করার জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়েছিল। সোহাগ এলাকা থেকে কায়রোগামী বাসটিকে পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। ফলে মুহূর্তেই ঘটে যায় এমন মারাত্মক সড়ক দুর্ঘটনা।”

